ফুল ফ্রি স্কলারশিপে পড়ুন চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে

০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৩ PM
সিংহুয়া বিশ্ববিদ্যালয়

সিংহুয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত


চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষে ফুল ফ্রি স্কলারশিপে নিয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ।

বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

যোগ্যতা 
প্রার্থীদের অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ২০২৩ সালের ১ আগস্ট বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছর।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

আবেদন করবেন যেভাবে
আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এই লিংকে দেখা যাবে। এরপর এই লিংকে রেজিস্টার করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২।

ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬