ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৯ PM
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সে সকল আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বপ্ন স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। তাদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে  যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রাম। এই স্কলারশিপের  অধীনে শিক্ষার্থীরা  পিএইচডি, এমএসসি বা এমএলিট, বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
New Project - 2022-09-03T210226-331   

আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ‘গেটস ক্যামব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর ২০২২।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডার ক্যালগারি ইউনিভার্সিটিতে

যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ ২০০০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফটের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে ২২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া সর্বকালের সবচেয়ে বড় এই অনুদান দিয়েই স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সমস্ত খরচ স্পন্সর করা হয়। এটি যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক বৃত্তি।

বৃত্তির সুযোগ-সুবিধা:
• ক্যামব্রিজে পড়াশোনার সম্পূর্ণ খরচ। সাথে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা। 
• পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ১৮ হাজার ৩৮৪ পাউন্ড (প্রায় ২২ লাখ টাকা)।
• বিমানে যাতায়াতের খরচ। 
• ভিসার ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ।
• বিভিন্ন কনফারেন্স এবং কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজর পাউন্ড পর্যন্ত প্রদান।
• পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১০,১২০ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ৪,৩২০ পাউন্ড প্রদান।
• পিএইচডি এর অংশ হিসাবে ফিল্ড ওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ।
• মাতৃত্ব/পিতৃত্ব তহবিল।
• অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল।

New Project - 2022-09-03T210238-000

যোগ্যতাসমূহঃ- 
• যুক্তরাজ্যের বাইরে যেকোন আন্তর্জাতিক শিক্ষার্থী।
• অসামান্য মেধা ক্ষমতা।
• প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করা।
• নেতৃত্বের সম্ভাবনা।

যেভাবে আবেদন করবেন: 
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। আবেদনে করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.gatescambridge.org/

ছেলে শিক্ষার্থীদের যৌন নিপীড়নকারী সেই ঢাবি শিক্ষকের দ্রুত ব…
  • ৩০ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতির বাঁকবদল: স্বচ্ছতার আদর্শ বনাম ছদ্মবেশের অপকৌশল
  • ৩০ এপ্রিল ২০২৬
প্রাইমারি শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • ৩০ এপ্রিল ২০২৬
কুৎসা রটনাকারীদের দমনে কঠোর আইন চান স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৩০ এপ্রিল ২০২৬
শিক্ষকদের হেনস্তা-হুমকি ও ভাঙচুরের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ দাবি…
  • ৩০ এপ্রিল ২০২৬
‘৭১ আমাদের পরিচয়, এ নিয়ে আমাদের কথা বলতেই হবে: মির্জা ফখরুল
  • ৩০ এপ্রিল ২০২৬