স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডার ক্যালগারি ইউনিভার্সিটিতে

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৬ PM
ক্যালগারি ইউনিভার্সিটি

ক্যালগারি ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছর মেয়াদী স্নাতক কোর্সে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি। ‘ইউনিভার্সিটি অফ ক্যালগারি ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ’র আওতায় এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২২।   

ইউনিভার্সিটি অব ক্যালগারি কানাডার শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালের আগ পর্যন্ত এটি আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ক্যালগারি শাখা হিসাবে ছিল। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী রয়েছে। ১৪টি অনুষদের অধীনে প্রায় ২৫০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের সংখ্যা পাঁচটি। তবে মজার বিষয় হচ্ছে প্রধান ক্যাম্পাসটির আয়তন প্রায় ৪৯০ একর। যা ক্যালগারির পুরো ডাউনটাউনের চেয়েও বড় এলাকা।

সুযোগ-সুবিধা

স্নাতক প্রোগ্রামে ৪ বছরেরও বেশি সময় ধরে মোট $60,000 কানাডিয়ান ডলার প্রদান করা হবে । অর্থাৎ স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের বাৎসরিক $15,000 কানাডিয়ান ডলার প্রদান করা হবে। তবে পরবর্তী দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে জন্য শিক্ষার্থীকে শর্ত অনুযায়ী  ন্যূনতম ২.৬০ বা তার বেশি জিপিএ অর্জন করার মাধ্যমে স্কলারশিপটি চালু রাখতে হবে।

যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
  • নতুন ছাত্র হতে হবে।
  • স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.২০ উপস্থাপন করতে হবে।
  • ইংরেজি ভাষার দক্ষতার সনদপত্র থাকতে হবে ।

আবেদন প্রক্রিয়া

আপনি ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সাথে সাথে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন। স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
  • ২৩ আগস্ট ২০২৬
হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাকশনএইডে চাকরি, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
কান্না করায় সন্তানকে হত্যাচেষ্টা বাবার, ৭০০ টাকা নিয়ে ঢামেক…
  • ২৩ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬