স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের এম আই ইউ, আইইএলটিএস স্কোর ৬

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৭ PM
 মারকোনি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চিত্র

মারকোনি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চিত্র © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন যুক্তরাষ্ট্রের মারকোনি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশসহ এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। অলনাইনে আবেদন চলমান রয়েছে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ৫০ শতাংশ টিউশন ফিসহ অধ্যয়ননের সুযোগ রয়েছে। বৃত্তিটি মূলত এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীদের বিশেষভাবে প্রদান করা হয়।

আরও পড়ন: এইচএসসির ফল ৭ ফেব্রুয়ারির পর

মারকোনি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অবস্থিত। এটি একটি অবাণিজ্যিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিকে সংক্ষেপে এম আই ইউ বলা হয়।

সুযোগ-সুবিধা:

* অর্ধেক টিউশন ফি মওকুফ করা হবে।
* ৩০০ মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ভাতা প্রদান করা হবে।
* একাডেমিক ফলের উপর বিভিন্ন উপবৃত্তি প্রদান করা হবে
* এশিয়া বিশেষত বাংলাদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

যোগ্যতা:

* এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের শিক্ষার্থীরা ছাড়া অন্যরা আবেদন করতে পারবেন না
*একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*আইইএলটিএস পরীক্ষায় কমপক্ষে ৬ তুলতে হবে। টোফেলে ৬১ অথবা পিটিইতে ৫৩ স্কোর থাকতে হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

আবেদনে যা লাগবে:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

প্রধানমন্ত্রীকে ডা. মাহমুদা মিতুর খোলা চিঠি
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি হলের রিডিং রুম-গ্রন্থাগার-জিমনেসিয়াম উদ্বোধনে উপাচার্য…
  • ১৪ মার্চ ২০২৬
অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান
  • ১৪ মার্চ ২০২৬
বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন যে ৩ ট্রেনের যাত্রীরা
  • ১৪ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ডে ভারতে আরও একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081