বৃত্তি নিয়ে অধ্যয়ন করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়ে

২২ জানুয়ারি ২০২২, ০৯:৩৫ PM
রাডবউড বিশ্ববিদ্যালয়

রাডবউড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশসহ সকল আর্ন্তজাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে চলতি বছর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘রাডবউড স্কলারশিপ’ এটি বিশ্বে সর্বোচ্চ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে যারা শিক্ষাজীবনে ভালো ফল লাভ করেছে। বৃত্তিটি জন্য নির্বাচিত শিক্ষার্থীরা আংশিক টিউশন ফি সহ থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে

রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বে কিউএস র‌্যাকিংয়ে ২২০ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধা:

* আংশিক টিউশন ফি মওকুম করা হবে।
*শিক্ষার্থীদের ১৫ লাখ টাকার টিউশন ফি থেকে ২ লাখের বেশি টাকা কমানো হবে।
*বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ।
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।

যোগ্যতা:

ইইএ ভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
শিক্ষার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে।

আবেদনে প্রয়োজনী ডকুমেন্ট:

* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬
পার্থ জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন তা হৃদয়বিদারক
  • ০৪ এপ্রিল ২০২৬
ভূমিকম্প কাঁপল এশিয়ার তিন দেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৪ এপ্রিল ২০২৬
অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬