দেড় মাসের কোর্সে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

২৪ ডিসেম্বর ২০২১, ১১:৪১ AM
ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা © সংগৃহীত

দেড় মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রয়োজন নেই। এছাড়া বিমান খরচ, আবাসন খরচ ও খাবার খরচসহ সব ধরনের খরচ কর্তৃপক্ষ বহন করবে। এ প্রোগ্রামটির নাম ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম (এসইউএসআই-সুসি)’। এ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে ২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষার্থীদের পাবলিক পলিসিতে দৃঢ় আগ্রহ থাকতে হবে। এছা্ড়া মিডিয়া ও সাংবাদিকতা, অর্থনীতি ও ব্যবসা, পররাষ্ট্রনীতি, কর্মশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার।
* আবাসন ব্যবস্থা।
* যুক্তরাষ্ট্রের ভিতরে সকল যাতায়াত খরচ।
* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* পাবলিক পলিসির প্রতি আগ্রহ আছে এমন।
* ইংরেজিতে সাবলীল হতে হবে।
* যুক্তরাষ্ট্রের নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট হলে আবেদন করা যাবে না।
* বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
* যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে।
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে।
* অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরম পেতে ক্লিক করুন এখানে। পূরণ করা আবেদনপত্র [email protected] এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে। বিস্তারিত জানতে পড়ুন

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9