প্রযুক্তি নিয়ে স্নাতকোত্তর-পিএইচডি করতে বৃত্তি দিচ্ছে মালয়েশিয়া

২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪ AM
এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন

এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মালয়েশিয়ার এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে ১৩০টি দেশ থেকে প্রায় ১২০০ আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে এবং সাথে দেওয়া হবে মাসিক উপবৃত্তিও। আবেদনকারীরা প্রতিষ্ঠানটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, সাইবার সিকিউরিটি, ইন্টারনেট অব থিংস (আইওটি), ইনোভেশন এন্ড অন্ট্রাপিনিয়রশিপ এবং অ্যানালিটিক্স এন্ড সাসটেইনেবিলিটি বিষয়ে গবেষণা করতে পারবেন।

সুবিধা:

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি প্রদান করা হবে মাসিক উপবৃত্তিও।

যোগ্যতা:

আবেদনকারীর স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৩.৫ সিজিপিএ থাকতে হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

শিক্ষার্থীর স্বাস্থ্য ঘোষণাপত্র থাকতে হবে।

শিক্ষার্থীদের নিম্নলিখিত ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার যে কোন একটির স্কোর জমা দিতে হবে- আইইএলটিএস - ৬.০, টোয়েফল - ৬০ থেকে ৭৮, পিয়ারসন (পিটিই) – ৫০ বা মুয়েট - ব্যান্ড ৪।

যেভাবে আবেদন করবেন:

প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের ভর্তির আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে

ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রে…
  • ১৫ মার্চ ২০২৬
দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081