ডেঙ্গু: একদিনে বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ জনের

২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ PM
ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা

ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা © সংগৃহীত

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৯ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১ জন, খুলনা বিভাগে ২৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬১৬৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানব…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬
অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি
  • ১৮ নভেম্বর ২০২৬