সমাজবিজ্ঞানে পিএইচডি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সারেই বিশ্ববিদ্যালয়

২১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯ AM
সমাজবিজ্ঞানে পিএইচডি করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সারেই বিশ্ববিদ্যালয়

সমাজবিজ্ঞানে পিএইচডি করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সারেই বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সমাজবিজ্ঞান নিয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সারেই বিশ্ববিদ্যালয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ২২ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

যেসব শিক্ষার্থীরা অপরাধবিজ্ঞান, মিডিয়া ও যোগাযোগ এবং সমাজবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন তারা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি বহন করবে সারেই বিশ্ববিদ্যালয়।

চমৎকার শিক্ষা পদ্ধতি এবং একাডেমিক সহায়তার জন্য সারেই বিশ্ববিদ্যালয় টিচিং এক্সিলেন্স ফ্রেমওয়ার্কে স্বর্ণপদকপ্রাপ্ত।

সুযোগ-সুবিধা:

   * যেকোন আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

   * ৩ বছর মেয়াদী এ কোর্সের জন্য লাগবে না কোন টিউশন ফি।

                         আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করুন কাতার বিশ্ববিদ্যালয়ে

                         আরও পড়ুন: এডিবি বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করুন সূর্যোদয়ের দেশে

আবেদনের যোগ্যতা:

   * সমাজবিজ্ঞানে কমপক্ষে উচ্চতর দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী।

   * আবেদনকারীদের অবশ্যই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

   * আইইএলটিএস স্কোর ৭.০ থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

 * সার্টিফিকেটের স্ক্যান কপি।

 * পাসপোর্টের একটি কপি।

 * একটি ব্যক্তিগত বিবৃতি।

 * একটি গবেষণা প্রস্তাবনা।

কিভাবে আবেদন করতে হবে:

আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

জাতীয় দল ছাড়ছেন সালাউদ্দিন, নিচ্ছেন নতুন দায়িত্বও
  • ০৫ মে ২০২৬
এআইইউবিতে অনুষ্ঠিত হলো পদার্থবিজ্ঞান দিবস ২০২৬
  • ০৫ মে ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা ক…
  • ০৫ মে ২০২৬
সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব
  • ০৫ মে ২০২৬
বেসরকারি শিক্ষকদের বদলি চালুর সম্মতি দিলেন প্রধানমন্ত্রী
  • ০৫ মে ২০২৬
পদত্যাগ না করার ঘোষণা দিলেন মমতা
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9