বাংলাদেশি শিক্ষার্থীদের বছরে ১৩০টি বৃত্তি দেবে হাঙ্গেরি

০২ জুলাই ২০২১, ০৪:৫৪ PM
বাংলাদেশি শিক্ষার্থীদের বছরে ১৩০টি বৃত্তি দেবে হাঙ্গেরি

বাংলাদেশি শিক্ষার্থীদের বছরে ১৩০টি বৃত্তি দেবে হাঙ্গেরি © ফাইল ছবি

বাংলাদেশ ও হাঙ্গেরি Stipendium Hungaricum Programme শীর্ষক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। গত ৩০ জুন (বুধবার) বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সরকারের পক্ষে অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং হাঙ্গেরির পক্ষে সে দেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণলয়ের কূটনীতিক একাডেমি ও Stipendium Hungaricum বিষয়ক স্টেট সেক্রেটারি Dr. Orsolya Pacsay-Tomassich সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ভিয়েনায় বাংলাদেশ দূতবাসের মিনিস্টার ও মিশন উপ প্রধান রাহাত বিন জামান এবং বুদাপেস্টে বাংলাদেশ অনারারি কনসাল ড. গ্রেগ পাতাকি উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন বছরের জন্য বাংলাদেশ থেকে বার্ষিক ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তি সহকারে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবে।

নতুন সমঝোতা স্মারকে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবিদের nuclear energetics বিষয়ে পড়াশোনার জন্য ৩০টি বৃত্তি নতুনভাবে সংযোজিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী গত তিন বছর ধরে হাঙ্গেরি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক ১০০টি বৃত্তি প্রদান করে আসছে। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী হাঙ্গেরি আগামী তিন বছর বাংলাদেশি শিক্ষর্থীদের বার্ষিক ১৩০টি করে বৃত্তি প্রদান করবে।

সিভিল সার্জনের কার্যালয়ের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৫, আবেদন…
  • ০৫ মে ২০২৬
কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না: শিক্ষামন্ত্রী
  • ০৫ মে ২০২৬
গবিতে ৯ শিক্ষার্থীকে অর্থদণ্ড, নোটিশের স্বচ্ছতা নিয়ে শিক্ষা…
  • ০৫ মে ২০২৬
পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ
  • ০৫ মে ২০২৬
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে এমন ফ্রিডম দেওয়া যাবে না, যা ‘…
  • ০৫ মে ২০২৬
‘মব’ করে ভিসি অফিসে তালা ঝুলিয়ে দিল ছাত্রদল, উপাচার্য বললে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9