অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টা বাড়ানোর নতুন আইন

০৯ মে ২০২১, ০২:৫৫ PM
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টা

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টা © ফাইল ফটো

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের বৈধ কর্মঘণ্টা বাড়ানোর নতুন আইন তৈরি হচ্ছে। এর আগে দেশটিতে একজন বিদেশি শিক্ষার্থী এক পাক্ষিকে (দুই সপ্তাহ) সর্বোচ্চ ৪০ ঘণ্টা কাজ করতে পারতেন।

তবে করোনাভাইরাস সংকটের সার্বিক ক্ষয়ক্ষতির কথা বিবেচনায় এনে এ সীমিত কর্মঘণ্টার শর্ত তুলে নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের ফেডারেল বাজেট পরিকল্পনায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হাক। এ ছাড়া অস্থায়ী ভিসাধারীরা বিশেষ সাব ক্লাস ৪০৮ কোভিড-১৯ প্যানডেমিক ইভেন্ট ভিসা গ্রহণ করে বাড়তি ১ বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করতে পারবেন।

প্রায় ৩ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ওপর এ কর্মঘণ্টার সীমাবদ্ধতা আইন জারি রয়েছে। তবে কর্মঘণ্টার সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে শুধু পর্যটন খাতে যারা চাকরি করছেন তাদের জন্য। যেমন রেস্তোরাঁ বা হোটেলের যেকোনো পদে চাকরি করলেই কেবল পাওয়া যাবে ৪০ ঘণ্টার চেয়ে বেশি সময় কাজের সুবিধা। তবে ৪০ ঘণ্টার বেশি কতক্ষণ কাজ করতে পারবেন একজন বিদেশি শিক্ষার্থী, তা এখনো নিশ্চিত করেনি অভিবাসন মন্ত্রণালয়।

লকডাউনের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় রেস্তোরাঁ, হোটেলসহ পর্যটন খাতের প্রায় সব দিক। আর এতে খোদ অস্ট্রেলিয়ারই প্রায় ৫ লাখের বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর দেশটির আয়ের একটি বড় উৎস এ পর্যটন খাতকে অর্থনৈতিক পুনরুদ্ধারে ব্যবহার করার জন্যই বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তাই এখন থেকে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা, অক্ষম এবং শিশু পরিষেবার মতোই সমান ও অতি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গণ্য হবে পর্যটন খাত। ফলে পর্যটন খাতেও কর্মরত অথবা কর্ম করতে চায় এমন অস্থায়ী ভিসাধারীরা বিশেষ সাব ক্লাস ৪০৮ কোভিড-১৯ প্যানডেমিক ইভেন্ট ভিসায় আবেদন করতে পারবেন। তবে অস্থায়ী ভিসার মেয়াদ ৯০ দিন বা তার কম সময় রয়েছে এমন ভিসাধারীই সাব ক্লাস ৪০৮ ভিসায় আবেদন করতে পারবেন। ভিসাটি মঞ্জুর হলে ১ বছর বাড়তি মেয়াদ অস্ট্রেলিয়ায় অবস্থান করতে পারবেন।

লেখক: অস্ট্রেলিয়ার অভিবাসন আইনজীবী, অস্ট্রেলিয়া

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9