রাবি আইবিএসসির বিজ্ঞপ্তি, ফেলোশিপে এমফিল পিএইচডিতে ভর্তি

০৮ মে ২০২১, ১০:০৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ আগামী ৩০ জুন। ভর্তিপ্রাপ্ত গবেষকেরা এমফিলের জন্য চার হাজার টাকা ও পিএইচডির জন্য পাঁচ হাজার টাকা মাসে ফেলোশিপ পাবেন।

আবেদনের প্রাথমিক যোগ্যতা

জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা প্রোগ্রাম দুটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এমফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর আর পিএইচডি প্রোগ্রাম তিন বছর মেয়াদি।

ভর্তির যোগ্যতা

এমফিল প্রোগ্রাম: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ—

 ১. সনাতন পদ্ধতিতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি এবং অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।

 ২. বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিএসসি (অনার্স/বিএসসি-এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমানে সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০-এর স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে।

 পিএইচডি প্রোগাম: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ—

 ১. সনাতন পদ্ধতিতে এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি এবং অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।

 ২. বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিএসসি (অনার্স/বিএসসি-এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমানে সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০-এর স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে। সেই সঙ্গে অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে। এখানে উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীরা ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন। ru feloship

আবেদন ফরমের লিংক

আগ্রহীরা আবেদন ফরম ডাউনলোড করতে www.ru.ac/bd/ibsc ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ৪৪৩ নম্বর অফিসরুম থেকেও সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, আবেদন ফি এক হাজার টাকা (১০০০)।

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9