টোফেল-আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের বৃত্তি দেবে ভারত

২৩ এপ্রিল ২০২১, ০৯:১০ AM

© সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষে টোফেল-আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের বৃত্তি দেবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। প্রতিবছর তারা বাংলোদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকেন। এ জন্য এবারেও বাংলাদেশ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমেই আবেদন করার সুযোগ থাকছে।

এনিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। ৩০ এপ্রিল পর্যন্ত আইসিসিআর বৃত্তির জন্য এ আবেদন করা যাবে। তবে মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় বৃত্তির জন্য এ আবেদন করা যাবে।

আইসিসিআর বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের http://a2ascholarships.iccr.gov.in/ লিংকে লগইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।

আবেদনের যোগ্যতা

১৮ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে। ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে। আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন। ইংরেজির দক্ষতা যাচাইয়ে ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা তাঁর টোফেল–আইইএলটিএস স্কোরও ইংরেজির দক্ষতা নির্ধারণে জমা দিতে পারবেন। যদিও এসব কোর্সের জন্য টোফেল-আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

আবেদন করতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে। অনুবাদ করা কাগজপত্র ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া এ বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in যোগাযোগ করতে বলা হয়েছে।

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9