বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপ

২৪ মার্চ ২০২১, ১২:৪০ PM

© সংগৃহীত

অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ দ্বারা পরিচালিত দীর্ঘমেয়াদী একটি পুরষ্কার হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ। ২০২২ শিক্ষাবর্ষের জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস- এর পক্ষ থেকে স্কলারশিপ প্রদানের লক্ষ্যে আবেদন শুরু হয়েছে। মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য এ স্কলারশিপে আবেদন করা যাবে।

স্থান: অস্ট্রেলিয়া

উদ্দেশ্য:

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক চুক্তির সাথে সামঞ্জস্য রেখে অস্ট্রেলিয়ার অংশীদার দেশগুলোর বিভিন্ন ইভেন্টের প্রয়োজনসমূহে অবদান রাখা। এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে সুযোগ প্রদান করে বিশেষত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যাতে সে অঞ্চলের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (Technical and Further Education) ফুল টাইম স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়তে পারে। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে অধ্যয়ন ও গবেষণার সুযোগ দেয় যারা দক্ষতা এবং জ্ঞানের বিকাশ ঘটিয়ে নিজেদের দেশের পরিবর্তন এবং উন্নয়নে অবদান রাখতে চায়।

আবেদনের ক্ষেত্রসমূহ:

  • স্বাস্থ্য।
  • ডেভলেপমেন্ট/পরিবেশ/সাসটেইনেবিলি্টি।
  • ট্রেড/ইন্ডাস্ট্রি।
  • পাবলিক পলিসি/ইকোনমিক্স/গভরনেন্স।
  • ইনফ্রাস্ট্রাকচার/সায়েন্স/ইঞ্জিনিয়ারিং।
  • সিকিউরিটি স্টাডি।
  • ব্লু ইকোনোমি।

সুবিধা

  • সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ।
  • বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ।
  • ইকোনোমি ক্লাসে রিটার্ন টিকিটের খরচ।
  • বসবাসের খরচ ও স্বাস্থ্য বীমার সুবিধা।
  • কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ।

আবেদনের যোগ্যতা

  • বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পাবেন না।
  • অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে বাগদানকৃত বা বিবাহিত হলে আবেদন করা যাবে না।কোনো সামরিক সেবার সাথে যুক্ত থাকা যাবে না।
  • আইএলটিএস (IELTS) স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬ এর নিচে হোয়া যাবে না।

যেসকল স্থানের প্রার্থীদের আবেদন করতে পারবে: বাংলাদেশসহ সকল দেশ।

আবেদন পদ্ধতি

  • প্রথমে নিম্নোক্ত লিঙ্কের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত সকল ডকুমেন্টস ও তথ্য পড়ে দেখতে হবে।
  • আবেদনের জন্য উপযোগী কিনা যাচাই করে নিতে হবে।
  • কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির কোর্সগুলো আছে কিনা দেখতে হবে।
  • আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখতে হবে।

আবেদন লিংক দেখতে ক্লিক করুন 

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২১।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২ মার্চ
  • ১৫ মার্চ ২০২৬
এবার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রকেট লঞ্চারের পরীক্ষা চালাল উত…
  • ১৫ মার্চ ২০২৬
শিক্ষাকে দলীয়করণের ঊর্ধ্বে রাখার নির্দেশনা দিয়েছেন তারেক রহ…
  • ১৫ মার্চ ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ২১ মার্চ
  • ১৫ মার্চ ২০২৬
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে নৌকা উল্টে প্রাণ গেল যুবকের
  • ১৫ মার্চ ২০২৬
‘মাননীয় স্পিকার’র বদলে ‘মাই লর্ড’, কারণ বললেন প্রতিমন্ত্রী
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence