বাড়ল সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের সময়

০২ মার্চ ২০২১, ০৫:০৯ PM
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড © ফাইল ফটো

সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। তারা আগামী বুধবার (৩১ মার্চ) পর্যন্ত আবেদন করতে পারবেন। একই সঙ্গে আবেদনের শর্ত ও নিয়মাবলি সংশোধন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, ২০২০-২১ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনি, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীরা ছাড়া) এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারীর সন্তানদের এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা হয়।

আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বর্ধিতকরণসহ আবেদনের শর্ত ও নিয়মাবলি সংশোধন করা হয়েছে। আবেদনের সংশোধিত শর্ত ও নিয়মাবলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলি অনুসরণ করে এই লিঙ্কের মাধ্যমে ৩১ মার্চের মধ্যে আবেদন করার অনুরোধ জানিয়েছে কর্মচারী কল্যাণ বোর্ড।

ট্যাগ: বৃত্তি
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
close