অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পেলেন ২০ বাংলাদেশি

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৯ PM

© সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন খাত থেকে ২০ জন উদীয়মান নেতৃত্বকে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা অস্ট্রেলিয়ার বিশ্বমানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ার সুযোগ পাবেন। নির্বাচিতরা সরকারি, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সমাজ উন্নয়নখাতে নিযুক্ত আছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ২০ স্কলারশিপপ্রাপ্তকে অভিনন্দন জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের চেতনায় উদ্বুদ্ধ হতে আমি আপনাদের দৃঢ়ভাবে উৎসাহ দিতে চাই। যাতে আপনারা সমাজে অবদান রেখে, সাহসিকতার সঙ্গে এবং রোমাঞ্চকর হয়ে ইতিবাচক পরিবর্তন ও দু-দেশের মধ্যে বন্ধন দৃঢ় করার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের সাবেক শিক্ষার্থী মিরানা মাহরুখ অস্ট্রেলিয়ার সরকারকে এ স্কলারশিপ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সৃজনশীলভাবে চিন্তা করার উৎসাহ জানাই। আপনারা এ সুযোগকে নিজ নিজ ব্যক্তি উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের কাজে লাগাবেন বলে আশা ব্যক্ত করছি।

করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষালাভের জন্য যাবেন। এদিকে, এই স্কলারশিপের পরবর্তী রাউন্ডের জন্য আবেদন উন্মুক্ত হয়েছে রবিবার (১ ফেব্রুয়ারি) এবং তা চলবে থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত জানা যাবে www.australiaawardsbangladesh.org এই ওয়েবসাইটে।

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9