আমেরিকার সিইই লিডারশিপ প্রোগ্রামে আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত

২৪ ডিসেম্বর ২০২০, ১০:৫৯ AM
সিইই লিডারশিপ প্রোগ্রামে আবেদন চলছে

সিইই লিডারশিপ প্রোগ্রামে আবেদন চলছে © সংগৃহীত

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সুশীল সামাজিক নেতৃত্ব বিকাশকল্পে একটি নতুন কার্যক্রম শুরু করেছে। কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) নামের এ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এক বছরের এই নেতৃত্ব বিকাশ কার্যক্রমটি ১০০টিরও বেশি দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন।

২০ থেকে ২৭ বছর বয়সী সুশীল সমাজ নেতৃবৃন্দের জন্যই এ প্রোগ্রাম সাজানো হয়েছে। নেটওয়ার্ক, সম্পর্ক এবং জনকল্যাণে তথ্য ব্যবহারের শক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সংলাপ ও শান্তিস্থাপন, মুক্ত ও অংশগ্রহণমূলক সরকার, নারী ও জেন্ডার, অভিযোজন সক্ষমতা ও টেকসই উন্নয়ন এবং যুবসমাজের সক্রিয়তাসহ একুশ শতকের বিভিন্ন জরুরি সমস্যা নিরসনে সুশীল সমাজ যেন সক্ষম হয়, সে হিসাব পরিকল্পনা করা হয়েছে সিইইতে।

এ কার্যক্রমের আওতায় পূর্ণ অর্থায়নে আমেরিকার একটি সুশীল সমাজ প্রতিষ্ঠানে তিন মাস হাতে-কলমে শেখার সুযোগ রয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২০, রাত ১১: ৫৯ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) অর্থাৎ শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১, সকাল ১০: ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) কার্যক্রমের লক্ষ্য হলো নেতৃত্বের বৃহত্তর ভূমিকা অনুধাবন, সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতামূলক নেতৃত্ব প্রদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী সুশীল সমাজের জন্য উদ্ভাবনী পরিবেশ সৃষ্টিতে অংশগ্রহণকারী (ফেলোদের) ক্ষমতায়ন। পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে তিন মাসের হাতে-কলমে অনুশীলনের বাইরে এই কার্যক্রমের আওতায় রয়েছে নেতৃত্ব ও সামাজিক সক্রিয়তা, সেবা বিষয়ে শেখার সুযোগ, পরামর্শ দান এবং ফেলোদের নিজ নিজ দেশে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অনলাইন ও মুখোমুখি প্রশিক্ষণ।

সিইই একটি মেধাভিত্তিক কার্যক্রম। কার্যক্রমটি বাংলাদেশ ও অন্য দেশের সম্ভাবনাময় নাগরিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দের জন্য উন্মুক্ত। সিইইয়ের ওয়েবপেজ bit.ly/CEE2021 apply–এ বিস্তারিত দেখুন।

যোগ্যতার শর্তাবলী
*যোগ্যতার শর্তাবলী পূরণ করে না, এমন আবেদনগুলো অযোগ্য বিবেচিত হবে। বাছাই কমিটি এ আবেদন পর্যালোচনা করা হবে না।
*এ বছরের ১ নভেম্বর বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
*ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ সক্ষমতা।
*অক্টোবর ২০২১ থেকে জানুয়ারি ২০২২-এর মধ্যে তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য প্রস্তুত।
*নিজ দেশে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত কোনো কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্ট (সিইপি) সম্পন্ন করতে দেশে ফেরার অঙ্গীকার।
*যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অভিবাসী নন এবং গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করেননি।
*যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত কোনো বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এমন আবেদনকারীর নিজ দেশে অবস্থানের আবশ্যকীয় সময়সীমা অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে।
*কার্যক্রম শেষে ন্যূনতম দুই বছরের জন্য নিজ দেশে ফেরার অঙ্গীকার।

আরও বিস্তারিত জানতে bit.ly/CEE2021apply এ ঢুঁ মারতে পারেন আগ্রহী ব্যক্তিরা। আবেদনপত্র অবশ্যই আগামী বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, রাত ১১: ৫৯ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) অর্থাৎ শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১, সকাল ১০: ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে অনলাইনে https://cee.irex.org/ লিংকে জমা দিতে হবে।

অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় আরেক ধাপ বাড়ল
  • ১৫ মার্চ ২০২৬
৩ মাস পর জাবি ছাত্রশক্তি পেল পূর্ণাঙ্গ কমিটি
  • ১৫ মার্চ ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও বাদ পড়া শামীম বললেন— ‘অনেক পর…
  • ১৫ মার্চ ২০২৬
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের হাম…
  • ১৫ মার্চ ২০২৬
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর র…
  • ১৫ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ মটরস, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence