৬০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট

২৩ অক্টোবর ২০২০, ০৮:২৪ AM

© লোগো

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত বীর মুক্তিযােদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহবান করেছে বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট। ৮ম পর্যায়ে ২০১৯ সালের জন্য বৃত্তির সংখ্যা ৬০০।

এক বিজ্ঞপ্তিতে মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট জানায়, আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এ আবেদনপত্র পাঠাতে পারবেন। ট্রাস্টের ওয়েবসাইটে (www.bffwt.gov.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি উল্লেখ আছে। ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা হতে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে।

আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তাছাড়া কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬