ইউজিসি পিএইচডি ফেলোশিপে আবেদন শুরু

০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১১ AM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম- ২০২০-২১ এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি ও এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ১৫ অক্টোবরের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শর্তাবলী পূরণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশনস ডিভিশনের পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।

এ বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপ দেয়া হবে পঞ্চাশ জনকে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৭ জন, সরকারি কলেজ থেকে ১৫ জন, এমপিওভুক্ত কলেজ থেকে ৫ জন শিক্ষককে ফেলোশিপ দেবে ইউজিসি। এছাড়া ৩ জন মেধাবি শিক্ষার্থীও ফেলোশিপ পাবেন। নির্বাচিত সব ফেলো প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পাবেন।

আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে- আবেদনকারীকে অবশ্য পাবলিক বা সরকারী বিশ্ববিদ্যালয় কিংবা সরকারী কলেজ বা এমপিওভুক্ত কলেজের স্থায়ী শিক্ষক হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পিএইচডি প্রোগ্রামে ভর্তি থাকতে হবে। ফেলোদেরকে এখানে সর্বক্ষণের জন্য রিসার্চের কাজে নিয়োজিত থাকতে হবে। ইউএসজি দ্বারা নির্বাচিত হলে কর্তৃপক্ষের থেকে ছুটি নিতে হবে।

আবেদন পদ্ধতি: ইউজিসির ওয়েবসাইট থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করতে হবে। আবেদনের ফর্মের সাথে একটা পে অর্ডার/ব্যাংক ড্রাফট (১০০০ টাকার) জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে সংগ্রহ করে আবেদনের সকল কাগজ-পত্র প্রয়োজনীয় ডকুমেন্টসহ পৌঁছে দিতে হবে।

আবেদন পাঠানো ঠিকানা ডিরেক্টর, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাব্লিকেশন ডিভিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ, আগারগাঁও, ১২০৭।

বিস্তারিত দেখতে ক্লিক করুন

ইউজিসির ওয়েবসাইট দেখতে ক্লিক করুন

চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9