যুক্তরাজ্যের সম্মানজনক শেভেনিং স্কলারশিপ পেলেন ১২ বাংলাদেশি

২০ আগস্ট ২০২০, ১২:৪৩ PM

© সংগৃহীত

যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ লাভ করেছেন বাংলাদেশের ১২ জন পেশাজীবী। ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপ পেয়েছেন তারা। করোনা পরিস্থিতির মধ্যে তাদের তীব্র আকাঙ্ক্ষা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের কারণে এই স্কলারশিপ অর্জন করেছেন। বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ একটি সম্মানজনক বৃত্তি কার্যক্রম। যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং অংশীদার সংগঠনগুলো এটি প্রতিষ্ঠা করে। যুক্তরাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি প্রোগ্রাম এটি। ১৯৮৩ সালে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়। এর আওতায় চেভেনিং স্কলারশিপ ও চেভেনিং ফেলোশিপ দেওয়া হয়। যুক্তরাজ্যের দূতাবাস ও হাইকমিশন বৃত্তি নির্ধারণ করে।

এবার এই স্কলারশিপ পাওয়া বাংলাদেশিরা হলেন, ঐশ্বরিয়া রহমান, ফাতেমা-তুজ-জোহরা, শোয়েব সালমান, উন্নয়ন যোগাযোগ পেশাজীবী মিথিলা হুর, একাডেমিক ও জনস্বাস্থ্য ক্ষেত্রে অনিন্দা নিশাত মৈত্রী, জাকিউল হাসান, কৃষি উদ্ধাবনে কাজী জাওয়াদ হোসাইন, ফারহানা নাজ, জুডিশিয়াল সার্ভিস থেকে রুবাইয়া আক্তার, ফাহমিদা কে নিতু শিক্ষা ও সংরক্ষণ বিভাগে, মুনজিরিন শহীদ শিক্ষা নিয়ে কাজ করায় এবং মানসিক স্বাস্থ্য বিভাগে সুমাইয়া মিষ্টি।

পূর্ণ স্কলারশিপের আওতায় তারা যুক্তরাজ্যে এক বছর বসবাস এবং পড়াশোনা করতে পারবেন। এছাড়া তারা সেখানে নিজেদের একাডেমিক ও পেশাগত উভয় ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। পাশাপাশি ইতিবাচক সম্পর্ক ও নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম সম্মানজনক শেভেনিং স্কলারশিপের জন্য প্রতি বছর প্রায় ৬০ হাজার জন আবেদন করেন। এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আগামী ৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান
  • ১৫ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম
  • ১৫ মার্চ ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়ে পিএসসির ৪ নির্দেশনা
  • ১৫ মার্চ ২০২৬
শেরপুর-৩ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
  • ১৫ মার্চ ২০২৬
পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস
  • ১৫ মার্চ ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আব…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence