জাপান–আইএমএফ স্কলারশিপে মাস্টার্সে সুযোগ, আবেদন করতে পারবেন সিভিল সার্ভিস কর্মকর্তারা

২৪ আগস্ট ২০২৬, ১১:৫২ AM
জাপান–আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া

জাপান–আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া © টিডিসি সম্পাদিত

স্কলারশিপের আওতায় বাংলাদেশের সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান। জাপান–আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া (জেআইএসপিএ) এর আওতায় এই স্কলারশিপ প্রদান করবে। আবেদনের শেষ সময় আগামী ২০ অক্টোবর ২০২৬।

আবেদনের শর্তসমূহ
এ স্কলারশিপের আওতায় জাপানে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে অংশ নেওয়া যাবে। আগ্রহী কর্মকর্তারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে কয়েকটি শর্তে অনলাইনে আবেদন করতে পারবেন।

১.আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 
২. কর্মজীবনে আর্থিক, বাণিজ্যিক, ব্যাংকিং, অথবা পরিসংখ্যান–সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। 
৩. কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
৪. ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
৫. ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. পূর্বে বৈদেশিক মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন না।

আরও দেখুন: পবিপ্রবির বর্ষপঞ্জিতে ২৫ আগস্ট ‘ভুলবশত’ ছুটি, যে সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ

আবেদনকারীকে উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অবশ্যই জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ অনুসরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোর্সে অংশগ্রহণ করতে হবে।

আবেদন প্রক্রিয়া 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে দেখুন। 

আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এখানে দেখুন।  

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬