পবিপ্রবির বর্ষপঞ্জিতে ২৫ আগস্ট ‘ভুলবশত’ ছুটি, যে সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ

২৪ আগস্ট ২০২৬, ১১:৩৫ AM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বর্ষপঞ্জিতে ২৫ আগস্ট ২০২৬ তারিখটি ভুলবশত ছুটির দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে ওই দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিতে ২৫ আগস্ট ২০২৬ তারিখটি ভুলবশত ছুটির দিন হিসেবে চিহ্নিত রয়েছে। এমতাবস্থায়, ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রভোস্ট, গ্রন্থাগারিক, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

আরও দেখুন: চট্টগ্রামে এনসিপির সংবাদ সম্মেলন, যোগ দেবেন সারজিস ও তুষার

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ই-মেইলে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ভোলা জেলা যুবদলের সভাপতি ফখরুল, সম্পাদক মনির
  • ১৭ নভেম্বর ২০২৬
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে হত্যার হু…
  • ১৭ নভেম্বর ২০২৬
‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬