পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্রহণসহ ৮ অভিযোগ

০২ আগস্ট ২০২৬, ০৯:০৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৯:০৫ PM
বরখাস্ত হওয়া উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক

বরখাস্ত হওয়া উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক © টিডিসি সম্পাদিত

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে আটটি অভিযোগে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্তের পর তদন্তের স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
‎
‎অফিস আদেশে বলা হয়েছে, মুহাম্মদ ইমাদুল হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালানো, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণ, হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে কুরুচিপূর্ণ বার্তা আদান-প্রদান এবং নারী শিক্ষার্থী ও কর্মচারীদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে।
‎
‎এ ছাড়া জুলাই-২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
‎
‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, এসব অভিযোগ পবিপ্রবির কর্মচারী আচরণ ও শৃঙ্খলা বিধিমালার একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের প্রকৃতি বিবেচনায় তদন্তের স্বার্থে রিজেন্ট বোর্ডকে অবহিত করে বিধিমালার ৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‎
‎আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি সরকারি বিধি ও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
‎
‎অভিযোগ অস্বীকার করে উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাঁদের সাময়িক বরখাস্ত করেছে, তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আমাকে কোনো কারণ দর্শানোর (শোকজ) নোটিশ না দিয়েই সরাসরি সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬