উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয়, টিউশন ফিতে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

২০ আগস্ট ২০২৬, ০১:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০১:৩৬ PM
সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয়

সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

সুইডেনের ডালার্না বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ রয়েছে। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

স্কলারশিপে যেসব সুবিধা
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের টিউশন ফি পুরোপুরি মওকুফও করা হতে পারে।

আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (ইইএ) বাইরের দেশের নাগরিক হতে হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সুইডিশ ব্যাচেলর ডিগ্রির সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে। কোনো ব্যান্ডে ৬-এর কম স্কোর গ্রহণযোগ্য হবে না।

টোয়েফল আইবিটির ক্ষেত্রে কমপক্ষে ৯০ স্কোর প্রয়োজন হবে।

নির্বাচিত প্রোগ্রামভেদে অতিরিক্ত বা ভিন্ন যোগ্যতার শর্ত থাকতে পারে।

যেসব নথি লাগবে
আবেদনের সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু নথি জমা দিতে হবে। এগুলো হলো:

অনলাইন আবেদনপত্র

পাসপোর্টের কপি

স্নাতক ডিগ্রির সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

জীবনবৃত্তান্ত (সিভি)

আরও দেখুন: উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইংরেজি ভাষা দক্ষতার সনদ

ব্যক্তিগত বিবৃতি

মোটিভেশন লেটার

সুপারিশপত্র

যেভাবে আবেদন করবেন
প্রথমে ডালার্না বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর তালিকা থেকে পছন্দের বিষয় নির্বাচন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন সম্পন্ন করার পর স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭।

আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ডালার্না বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের ওয়েবসাইট ভিজিট করুন।  

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬