বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান

১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৯ PM
 আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট © সংগৃহীত

গবেষকদের সুখবর দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)। ২০২৬-২৭ অর্থবছরে পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত ক্যাটেগরিতে গবেষণা বৃত্তির আবেদন আহবান করেছে প্রতিষ্ঠানটি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত আমাই-এর ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ফরমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গবেষণা নীতিমালা ২০২২-এর আলোকে এ বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (http://imli.portal.gov.bd) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) গবেষণা নীতিমালা ২০২২-এর আলোকে ২০২৬-২০২৭ অর্থবছরে পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত ক্যাটেগরিতে গবেষণা বৃত্তির জন্য আমাই ওয়েবসাইট (imli.portal.gov.bd)-এ প্রকাশিত নির্ধারিত ফরমে যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। গবেষণা নীতিমালা, আবেদনপত্র ও আবেদনপত্র জমাদানের নির্দেশিকা ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। 

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬