এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত

চায়ের দোকানদার সন্তানদের বৃত্তিসহ সংবর্ধনা দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে শুরু

১১ আগস্ট ২০২৬, ০৫:৫২ PM
নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬

নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬ © সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান-এর উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন। নির্বাচিতরা এককালীন শিক্ষা বৃত্তিসহ এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ-ক্রেস্ট, সংবর্ধনা মেডেল এবং বিশেষ উপহার পাবেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতী সন্তান এবং তাঁদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাঁদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’।

এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তান সহ পুরো পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আরও জানিয়েছে, গত দুই বছরেও এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বহু চা-দোকানি বাবা-মা ও তাঁদের মেধাবী সন্তানকে সম্মানিত করেছে নাম্বার ওয়ান। এ বছরের আয়োজনের মাধ্যমেও প্রান্তিক চা-দোকানি বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানানোর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9