ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে, করুন আবেদন

২৫ জুন ২০২৬, ০৮:৫৯ PM
সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রতই

সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস। এই স্কলারশিপের কেতাবি নাম কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস স্কলারশিপ-২০২৬। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬।

কিং ফাহাদ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দারহামে অবস্থিত আন্তর্জাতিক মানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসা ও ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো সর্বাধিক সমাদৃত। কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থানে রয়েছে। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*মাসিক উপবৃত্তি দেয়া হবে;

*আবাসনের ব্যবস্থা;

*স্বাস্থ্যবিমা;

*পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনা মূল্যে খাবার;

*গবেষণা ও বই প্রকাশের সুযোগ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ পর্তুগালে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;

*ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং ও ইনফরমেশন সিস্টেম ইত্যাদির বাইরে অন্তত একটি কম্পিউটার কোর্স;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ পেতে হবে। তবে বিভাগভেদে শর্ত ভিন্ন হতে পারে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথি

*পাসপোর্ট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*তিনটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি);

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট সাইজের ছবি;

*রিসার্চ প্রপোজাল;

*আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬