স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৩ জুন ২০২৬, ১০:৩৯ PM
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ) স্কলারশিপ-২০২৭–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ জুলাই ২০২৬।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (এসএনইউ) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৬টি কলেজ ও ১১টি পেশাদার গ্র্যাজুয়েট স্কুল রয়েছে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ;

*মাসিক জীবনযাপন ভাতা;

*এককালীন বা রাউন্ড-ট্রিপ বিমান ভাড়া;

*কোরিয়ান ভাষা প্রশিক্ষণের সুযোগ;

* স্বাস্থ্যবিমা সুবিধা;

*গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমে আর্থিক সহায়তা;

*আন্তর্জাতিক প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও গবেষণায় অংশগ্রহণের সুযোগ;

স্কলারশিপের ধরন অনুযায়ী অর্থায়ন, মাসিক ভাতা, বিমানভাড়া, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সুবিধা ভিন্ন হতে পারে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ পর্তুগালে, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*বিভাগ ও স্কলারশিপের চাহিদা অনুযায়ী অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*অনলাইন আবেদনপত্র;

*অ্যাকাডেমিক সব সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার;

*মোটিভেশন লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

আরও পড়ুন: মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের, করুন আবেদন 

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ জুলাই ২০২৬।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬