স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

১৪ জুন ২০২৬, ১০:০০ PM
কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি। ”ম্যাককল ম্যাকবেইন” স্কলারশিপ এর আওতায় নির্বাচিত ১০ জন শিক্ষার্থী/স্কলারকে এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ আগস্ট ২০২৬।

কানাডার গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতি বছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টির বেশি প্রোগ্রাম রয়েছে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*জীবনযাত্রার ব্যয়ের সম্পূর্ণ খরচ প্রদান করবে;

*মন্ট্রিয়ালে যাওয়ার জন্য এককালীন স্থানান্তর অনুদান প্রদান করবে;

*আবাসন ও মাসিক ভাতা প্রদান করবে;

*শিক্ষার্থী বা গবেষক তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে পৃথক মেন্টরশিপ পাবেন, যা তাদের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতক বা সমমানের একটি ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*আবেদনের সময় প্রার্থীর বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ আগস্ট ২০২৬।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬