রোমানিয়ায় বিনা খরচে বাংলাদেশি শিক্ষার্থীদের কোর্স করার সুযোগ

০৪ মে ২০২৬, ০৮:৫৭ AM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৮:৫৮ AM
রোমানিয়ায় বিদেশী শিক্ষার্থী

রোমানিয়ায় বিদেশী শিক্ষার্থী © সংগৃহীত

রোমানিয়ায় বিশেষ একটি গ্রীষ্মকালীন কোর্সের অংশগ্রহণের জন্য বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন করার আহ্বান করা হয়েছে। রোমানীয় ভাষা, সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামটি চালু করেছে রোমানিয়া সরকার।

রবিবার (৩ মে) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস থেকে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রাপ্ত ৫২৯ নম্বর নোট ভার্বালের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এই কোর্সের বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি রোমানিয়ার সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মে তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ইমেইল ঠিকানাগুলো হলো: [email protected] এবং [email protected]

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬