স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ বেলজিয়ামে, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ PM
বেলজিয়ামে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

বেলজিয়ামে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বেলজিয়ামের কে ইউ লিউভেন বিশ্ববিদ্যালয়। “সায়েন্স@লিউভেন স্কলারশিপ ” এর আওতায়  বিজ্ঞান অনুষদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী এবং প্রতিভাবান আন্তর্জাতিক নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

সুযোগ-সুবিধা

*নির্বাচিত শিক্ষার্থীদের ১ বছরের জন্য ১২০০০ ইউরো পর্যন্ত প্রদান করবে; 

*স্কলারশিপটি ১ বছরের জন্য টিউশন ফি, বিমা ও একটি মৌলিক স্বাস্থ্য বিমা কাভারেজ করবে;

*শিক্ষার্থীর ভালো ফলাফলের ওপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য শর্তসাপেক্ষে স্কলারশিপটি অব্যাহত থাকবে;  

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, আবেদন শেষ ২০ ফেব্রুয়ারি

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (TOEFL-এ ন্যূনতম স্কোর ৯৪ ইন্টারনেটভিত্তিক কমপক্ষে রিডিংয়ে ১৯, লিসেনিংয়ে ১৮, স্পিকিংয়ে ১৯ এবং রাইটিংয়ে ২১) বা IELTS-এ সর্বনিম্ন স্কোর ৭ অন্তত রিডিংয়ে ৬.৫, লিসেনিংয়ে ৬ , স্পিকিংয়ে ৬ এবং রাইটিংয়ে ৬ ); 

*আবেদনকারীকে প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে ইচ্ছুক হতে হবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

আনলাইনে আবেদন করতে হবে । আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9