স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ নিউজিল্যান্ডে, আবেদন করুন দ্রুতই

২৩ এপ্রিল ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৬ PM
নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ করে দিতে ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১ মে ২০২৫।

১৮৯৭ সালে প্রতিষ্ঠিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আইন, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। গবেষণায় এর সুনাম রয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসসমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে তিনটি আলাদা ক্যাম্পাস।

সুযোগ-সুবিধা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*টিউশন ফি মওকুফ করা হবে;

*স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়; 

*স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়;

*আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে;

*আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে;

আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে পড়ুন চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়;

*আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*একাডেমিকে ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৫।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬