স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়, আবেদন ৭ এপ্রিলের মধ্যেই

০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৪ AM
ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই 

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © প্রতীকী ছবি

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতক এবং তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৫।

১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরনো এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

সুযোগ-সুবিধা—

প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো প্রদান করবে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন দক্ষিণ কোরিয়ায়, স্কলারশিপ ১,৮২০টি

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইতালির নাগরিক নন এমন প্রার্থী হতে হবে;

*ইতালিতে বাস করেন না এমন প্রার্থী;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, থাকছে ভ্রমণ ও ভিসা খরচ

প্রয়োজনীয় নথিপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;

*রেফারেন্স লেটার;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের প্রক্রিয়া—

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ও স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৫।

নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence