ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন দক্ষিণ কোরিয়ায়, স্কলারশিপ ১,৮২০টি

২১ মার্চ ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:৫৭ PM
দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর, পিএইচডি ও রিসার্চ প্রোগ্রামে অধ্যয়ন করতে চাইলে আবেদন করুন দ্রুতই

দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর, পিএইচডি ও রিসার্চ প্রোগ্রামে অধ্যয়ন করতে চাইলে আবেদন করুন দ্রুতই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর, পিএইচডি ও রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। গ্লোবাল কোরিয়া স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। এ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ১ হাজার ৮২০টি স্কলারশিপ দেওয়া হয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ে ভিন্নতা রয়েছে।

কে-পপের দেশ হিসেবে বর্তমানে তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের পছন্দের গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা।

আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত। কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য আদর্শ। আবার কেউ ক্যাম্পাসের বাইরে এক রুমের ফ্ল্যাটে, বোর্ডিং হাউসে বা কোরিয়ায় পরিবারের সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকার সুযোগও আছে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে; 

*স্ব্যস্থবিমা প্রদান করবে;

*রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে;

*আবাসন ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*রিসার্চ প্রোগ্রামে সহায়তা দেবে; 

*বিনা মূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

স্কলারশিপের সময়কাল—

*স্নাতকোত্তর ডিগ্রি: ৩ বছর;

*পিএইচডি ডিগ্রি: ৪ বছর;

*গবেষণা কার্যক্রম: ৬ মাস;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে; 

*শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, থাকছে ভ্রমণ ও ভিসা খরচ

প্রয়োজনীয় নথি—

*জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি;

*অ্যাপ্লিকেশন ফরম;

*মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও  মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র;

*একাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট (যদি থাকে); 

*দুটি রেকমেন্ডেশন লেটার;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);    

*রিসার্চ প্রপোজাল;

*ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট; 

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9