উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১৬ মার্চ ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © প্রতীকী ছবি

ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতক এবং তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৫।

১২২২ সালে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরনো এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের অন্যতম পছন্দ।

সুযোগ-সুবিধা

প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো প্রদান করবে।

আরও পড়ুন: সরকারি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইতালির নাগরিক নন এমন প্রার্থী হতে হবে; 

*ইতালিতে বাস করেন না এমন প্রার্থী;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*বিদেশে উচ্চশিক্ষার বিবরণী;

*রেফারেন্স লেটার;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস

আবেদনের প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ও স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৫।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
দেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন জাম…
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9