সৌদি ফাউন্ডেশন শিক্ষা ও গবেষণায় দিচ্ছে ৬০ লক্ষাধিক টাকা বৃত্তি, আবেদন ১৫ মার্চের মধ্যেই

০৯ মার্চ ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশনের বৃত্তিতে উচ্চশিক্ষায় গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশনের বৃত্তিতে উচ্চশিক্ষায় গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বাংলাদেশ-ইউনেসকো জাতীয় কমিশনের সহায়তায় সৌদি আরবভিত্তিক আল ফোযান ফাউন্ডেশন তরুণ গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের স্টেমবিষয়ক (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস) গবেষণায় সহায়তা প্রদানে স্কলারশিপ প্রদান করবে। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ফাউন্ডেশনটি। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের ৪০ বছরের কম বয়সী প্রার্থীরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৫ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত।

পুরস্কারের অর্থমূল্য: ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৬০ লাখ ১ হাজার ৪৭১ টাকা);

আবেদনের শর্তাবলি—

*৪০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

*স্টেমবিষয়ক গবেষণাকর্মে নিয়োজিত থাকতে হবে;

*সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকসের গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিকের পর নিচে থাকা Apply বাটনে ক্লিক করে দরকারি তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ দরকারি অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬