স্কলারশিপে উচ্চশিক্ষা নিন থাইল্যান্ডে, আবেদন আইইএলটিএস ছাড়াই

০৭ মার্চ ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই © প্রতীকী ছবি

আইইএলটিএস কিংবা টোয়েফল ছাড়াই বিনা মূল্যে স্কালারশিপ দিচ্ছে থাইল্যান্ডের সিরিনধর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এসআইআইটি)। স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী আন্তর্জাতিক সব শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অধ্যয়নের ভাষা হবে ইংরেজি। এতে স্নাতকোত্তর ডিগ্রির সময়কাল ২ বছর এবং পিএইচডি ডিগ্রিতে লাগবে ৩ বছর। আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দিতে হবে না কোনো আবেদন ফি।

এসআইআইটি থাইল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় থমাসাত বিশ্ববিদ্যালয়ের অধীন একটি আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি দেবে; 

*শিক্ষাগত সহায়তা ফি (সম্পূর্ণ থিসিস সাপোর্ট); 

*মাসিক/জীবন ভাতা প্রদান করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ; 

*ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স; 

*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা সুবিধা দেবে; 

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় কাগজপত্র—

*স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতকে সিজিপিএ ন্যূনতম ২.৭৫ থাকতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (ন্যূনতম এক পৃষ্ঠা);

*অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬
‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলে পাকিস্তানে আল জাজিরার ওপর নি…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের দফায় দফায় হামলায় জকসুর ভিপি-জিএস, সাংবাদিক,…
  • ০৪ আগস্ট ২০২৬
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬