গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়

০৭ মার্চ ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে অধ্যয়নে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। শুধু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। কোর্সভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা আছে। 

গ্রিফিথ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা—

*আংশিক টিউশন ফি প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করা হবে;

*প্রোগ্রাম অনুযায়ী গবেষণা ভাতা প্রদান করবে;

আরও পড়ুন: গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, সঙ্গে থাকছে সাড়ে ১৫ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

 

*একাডেমিকে ভালো ফল হতে হবে;

*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;

*আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আবেদনকারীর বৈধ পাসপোর্ট;

*অ্যাকাডেমিক পেপারস;

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার;

*মোটিভেশনাল লেটার;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
পাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় আছে, নিজ জেলাতেও একটি…
  • ১৭ জুন ২০২৬
গুলশানে চেয়ারম্যানের কার্যালযের সামনে যুবদলের পদবঞ্চিতদের ম…
  • ১৭ জুন ২০২৬
চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ ন…
  • ১৭ জুন ২০২৬
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্…
  • ১৭ জুন ২০২৬
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’
  • ১৭ জুন ২০২৬
×