উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ভারত, আবেদন করুন আইসিসিআর স্কলারশিপে

০৫ মার্চ ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
আইসিসিআর স্কলারশিপে ভারতে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আবেদন করতে হবে এখনই

আইসিসিআর স্কলারশিপে ভারতে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আবেদন করতে হবে এখনই © প্রতীকী ছবি

ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ চলছে। এই স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের নামকরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ পেয়ে থাকেন। আবেদন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে আইসিসিআর স্কলারশিপ। প্রতিবছর আইসিসিআর-এর আওতায় মোট ২০০ স্কলারকে নির্বাচন করা হয়। এর মধ্যে ১০০টি ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য আর ১০০টি নন-ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য। যেমন: স্নাতকে ১৪০টি, স্নাতকোত্তর ৪০টি এবং এমফিল ও পিএইচডির জন্য ২০টি।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন’ অনুষ্ঠানে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ নামের একটি স্কিমের ঘোষণা দেন। এ ছাড়া ‘লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ নামেও একটি স্কিম আছে আইসিসিআর-এর অধীন। এই স্কিমের আওতায় আরও ৫০০ আসন বৃদ্ধি করা হয়।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবেদনের জন্য কোনো ফি লাগবে না;

*হোস্টেল এবং খাবার খরচ দেবে;

*প্রতি মাসে উপবৃত্তি হিসেবে স্নাতকে ১৮ হাজার রুপি, স্নাতকোত্তরে ২০ হাজার রুপি ও পিএইচডির জন্য ২২ হাজার রুপি প্রদান করবে; 

*যাওয়া-আসার বিমান ভাড়া প্রদান করবে;

*এ ছাড়া চিকিৎসাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা—

মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন, আইন ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং পিএইচডির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৪৫। 

প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজির দক্ষতা প্রমাণের জন্য ৫০০ শব্দে একটি প্রবন্ধ লিখতে হবে। টোয়েফল, আইইএলটিএসের স্কোরও জমা দিতে পারবেন। যদিও তা বাধ্যতামূলক নয়।

প্রয়োজনীয় নথিপত্র—

*ছবি;

*একাডেমিক সব মার্কশিট ও সার্টিফিকেট;

*বৈধ পাসপোর্ট;

*এনআইডি বা জন্মসনদের ইংরেজি কপি;

*ফিজিক্যাল ফিটনেসবিষয়ক সার্টিফিকেট;

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে। অনুবাদ ছাড়া কাগজপত্র গ্রহণ করা হবে না। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপি বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence