বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, প্রতি কর্মদিবসে দেবে ২৪০০ ইয়েন

০৫ মার্চ ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপ করতে আবেদন করুন এখনই

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপ করতে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল ২০২৫।

এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

সুযোগ-সুবিধা—

*প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন (বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৮৫৫ টাকা) দেবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

*বিনা মূল্যে চিকিৎসাবিমা সুবিধা দেবে;

*ফ্রি ভিসা-সাপোর্ট সুবিধা;

*আবাসনব্যবস্থা থাকবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ;

*সুপারিশ লেটার;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬