চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি করুন চীনে, লাগবে না আইইএলটিএস

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে (সিএসসি) স্নাতকোত্তর ও পিএইচডি করতে আবেদন করুন এখনই

চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে (সিএসসি) স্নাতকোত্তর ও পিএইচডি করতে আবেদন করুন এখনই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী স্নাতকোত্তর ও চার বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের চংকিং ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ মার্চ ২০২৫। 

১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। আধুনিক সুযোগ-সুবিধা ও উচ্চমানের শিক্ষার কারণে এটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত। বর্তমানেিএ বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। 

স্নাতকোত্তরে আবেদনের বিষয়—

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, ডিজিটাল ইকোনমি, ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং, লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইন, কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিকস, ড্রামা অ্যান্ড ফিল্ম, এবং ডিজাইন। 

পিএইচডিতে আবেদনের বিষয়—

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

সুযোগ-সুবিধা—

*মাস্টার্স প্রোগ্রামে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯,৬০০ টাকা);

*পিএইচডি প্রোগ্রামে প্রতি মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫৭,৮৭৮ টাকা);

*রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করবে;

*কোনো টিউশন ফি লাগবে না;

*ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা আছে;

*চিকিৎসা বিমা সুবিধা দেবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক

আবেদনের যোগ্যতা—

*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

প্রয়োজনীয় নথিপত্র—

*চীনা সরকারি বৃত্তির আবেদন ফরম;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;

*দুটি সুপারিশপত্র;

*পাসপোর্টের একটি অনুলিপি;

*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রে…
  • ১৫ মার্চ ২০২৬
দুপুরে মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৫ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের ফিরতি টিকিট
  • ১৫ মার্চ ২০২৬
শাহ পরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যুকূপ
  • ১৫ মার্চ ২০২৬
ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
  • ১৫ মার্চ ২০২৬
ফের ফেনীতে মধ্যরাতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081