ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপে পড়ুন যুক্তরাজ্যে, স্নাতকোত্তরে দেবে ৫০০ স্কলারশিপ

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই

ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই © সংগৃহীত

যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপ স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়ন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ মে ২০২৫। 

লিডস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এনগেজমেন্টবিষয়ক ডিন অধ্যাপক ম্যানুয়েল বার্সিয়া বলেন, বিশ্বব্যাপী প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগটি গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন। আর্থিক কারণে যাদের উচ্চশিক্ষায় বাধা তৈরি হয়, এ সুযোগ তাদের জন্য।

সুযোগ-সুবিধা—

এই স্কলারশিপের জন্য ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবেন। যারা ১০ বা ২০ অথবা ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় পাবেন;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক

Leads

আবেদনের শর্তাবলি—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে;

*স্কলারশিপে আবেদনের আগে ভর্তি প্রস্তাবের দরকার নেই;

*স্ব-অর্থায়ন বা আংশিকভাবে অর্থায়নে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফলাফল কবে জানতে পারবেন—

আবেদনকারীরা বৃত্তি পেয়েছেন কি না ১৩ জুন তারিখে তা জানতে পারবেন। এরই মধ্যে শিক্ষার্থীরা পেয়ে যাবেন স্কলারশিপ লেটার।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মে ২০২৫।

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬