মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, আবেদন অনলাইনে

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক (পাস/সম্মান) বা সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা বা সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। আবেদন ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলি—

*পরিবারের আয় ২ লাখ টাকার কম হতে হবে;

*পিতা মাতা চাকরিজীবী হলে সেক্ষেত্রে ১৩-২০তম গ্রেডের হতে হবে;

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে ৮.৫ মাসের আইএসডিবি -বিআইএসইডব্লিউ আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

দরকারি কাগজপত্র—

*প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ফরম ডাউনলোড ও প্রিন্টের পর শিক্ষার্থীকে ভর্তিকৃত নিজ প্রতিষ্ঠান বা বিভাগের প্রধানের প্রত্যয়নপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে;

*পিতা-মাতা বা অভিভাবকের বেতনের গ্রেড বিষয়ক প্রত্যয়ন সংযুক্ত করতে হবে;

*শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের নিকট পিতা-মাতার বাৎসরিক আয় ২ লাখ টাকার কম মর্মে প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে;

*প্রতিবন্ধী, এতিম, ভূমিহীন পরিবারের, নদীভাঙ্গণ পরিবারের সন্তান, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের সন্তানদের অবস্থা প্রমাণে প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে;

*স্নাতক (পাস/সম্মান) বা সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অস্বচ্ছল মেধাবী শিক্ষর্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তিসহায়তার আবেদনের সঙ্গে সর্বশেষ শ্রেণি বা উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্র সংযুক্ত করতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি
  • ১৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের এরবিলে তেল শোধনাগারে…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081