জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম, মাসে দেবে ৬৫০ ইউরো

০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশসহ মোট ৪৬টি দেশের নাগরিকেরা ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন

বাংলাদেশসহ মোট ৪৬টি দেশের নাগরিকেরা ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন © সংগৃহীত

তিনমাস মেয়াদি ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জার্মানির ফরেইন কালচার রিলেশন ইনস্টিটিউট (আইএফএ)। সিসিপি-২০২৫ জার্মানির ফেডারেল ফরেন অফিস দ্বারা স্পন্সর করা হয়েছে। বাংলাদেশসহ মোট ৪৬টি দেশের নাগরিকেরা এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।তবে এবারের প্রোগ্রামে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর।

জার্মানির সবচেয়ে প্রতীক্ষিত ও বিখ্যাত প্রোগ্রাম হলো ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম। ক্রসকালচার প্রোগ্রামটি এমন মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা প্রাসঙ্গিক সংস্থায় তাদের কাজের মাধ্যমে সমাজের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। অংশগ্রহণকারীরা প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

এ প্রোগ্রামটি পলিসি অ্যান্ড সোসাইটি, মিডিয়া অ্যান্ড কালচার, হিউমান রাইটস অ্যান্ড পিস, টেকসই উন্নয়ন ও ক্লাইমেট জাস্টিস এর গুরুত্ব প্রদান করে। ২০২৫ সালে প্রোগ্রামটি বিশেষভাবে ‘স্মরণের সংস্কৃতি’, ‘জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি’ এ দুটি মূল বিষয়ের ওপরে গুরুত্বপ্রদান করবে। 

যেসব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন—

বাংলাদেশ, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুশ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, মিশর, জর্জিয়া, জার্মানি, গুয়াতেমালা, হাইতি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, মরক্কো, নেপাল, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন অঞ্চল, কাতার, মলদোভা প্রজাতন্ত্র, রাশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, তিউনিসিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

জার্মানির সবচেয়ে প্রতীক্ষিত ও বিখ্যাত প্রোগ্রাম হলো ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম

সুযোগ-সুবিধা—

*প্রতি মাসে ৬৫০ ইউরো প্রদান করা হবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*আবাসন ব্যবস্থা;

*গণপরিবহণের খরচ;

*ভিসা ফি;

*স্বাস্থ্য বীমা;

যোগ্যতার মানদণ্ড—

*আবেদনের সময় আবেদনকারীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে;

*ইংরেজি দক্ষতা থাকতে হবে;

*কমপক্ষে ২ বছর স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

প্রয়োজনীয় কাগজপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*মোটিভেশন লেটার;

*রেফারেন্স লেটার (কর্মক্ষেত্র থেকে); 

*ইংরেজিতে দক্ষতার সনদ (ঐচ্ছিক);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ ডিসেম্বর ২০২৪;

আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, ড. আরিফ চৌধুরী গ্র…
  • ২২ মার্চ ২০২৬
রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন
  • ২২ মার্চ ২০২৬
সুপেয় পানির দাবিতে উপকূলবাসীর কলসবন্ধন, পানি বাণিজ্য বন্ধের…
  • ২২ মার্চ ২০২৬
১-১৮তম নিবন্ধন ইস্যুতে মন্ত্রণালয়ে এনটিআরসিএর সারসংক্ষেপ, য…
  • ২২ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ: বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বে…
  • ২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence