স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান, লাগবে না ভর্তি ফি

১৬ অক্টোবর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপান © সংগৃহীত

জাপানের উচ্চশিক্ষার মান বর্তমানে সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়ালেখার মান জাপানকে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষস্থানে রেখেছে। জাপানে স্নাতকোত্তর-পিএইচডি প্রোগ্রামে অধ্যায়ন করতে আগ্রহী শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে জাপানের ইউকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশসহ জাপানের সাথে কুটনৈতিক সম্পর্ক আছে এমন যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মেক্সট বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিমান খরচসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৪।

সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
* স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করবে। 
* দেওয়া হবে আসা-যাওয়ার বিমান খরচও।
* বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
* ভর্তি ফি লাগবে না।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় যে কারণে অস্ট্রেলিয়াকে বেছে নেবেন

আবেদনের যোগ্যতা:
* জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা স্কোর জমা দিতে হবে।
* স্নাতকোত্তরের জন্য চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডির জন্য চার বছরের স্নাতক এবং এক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬