আইএলটিএসে ৬ দশমিক ৫ নিয়েই অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে

গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে © ফাইল ছবি

গ্রিফিথ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালে এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গবেষণা প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয়। কোর্সভেদে আবেদনের সময়ের ভিন্নতা আছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন গবেষণায় বৃত্তির জন্য। শুধু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা গ্রিফিথ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

সুযোগ-সুবিধাসমূহ:
- আংশিক টিউশন ফি প্রদান করা হবে;
- স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করা হবে;
- প্রোগ্রাম অনুযায়ী গবেষণা ভাতা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা:
- একাডেমিকে ভালো ফল হতে হবে;
- গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;
- আইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ পেতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র:
- আবেদনকারীর পাসপোর্ট;
- অ্যাকাডেমিক পেপারস;
- রিসার্চ প্রপোজাল;
- রেফারেন্স লেটার;
- মোটিভেশনাল লেটার;
- আবেদনকারীর সিভি।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬