স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, থাকছে ২৮ লাখ টাকা

২৭ আগস্ট ২০২৪, ১১:০০ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য যে যে দেশ শিক্ষার্থীদের কাছে পছন্দের তার মধ্য অন্যতম অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘অস্ট্রেলিয়ান গভমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (এজিআরটিপি)’ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাংকিং অনুযায়ী এটি অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়। ১৯৪৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহঃ
* বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রতি বছর ৩৬ হাজার ৬৫২ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৮ লক্ষ ৬১ হাজার ৬৭৮ টাকা।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* স্বাস্থ্যবীমা ভাতা প্রদান করা হবে।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* আবাসন ব্যবস্থা।

স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি

আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরের জন্য অস্ট্রেলিয়ার সমমানের একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।

আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৯৩ লাখ টাকার ফেলোশিপ, থাকছে কাজের সুযোগও

আবেদন করতে যা যা প্রয়োজন
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* মোটিভেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।
* রেফারেন্স লেটার।
* আবেদনকারীর সিভি।
* আইইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং  বিস্তারিত জানতে ক্লিক করুন 

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9