‍উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান

০৮ জুলাই ২০২৪, ১১:০১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান

বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান © সংগৃহীত

বিনামূল্যে তিন থেকে ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ই অক্টোবর, ২০২৪। 

ওআইএসটি বছরে দু'বার আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৫ সালের ০১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 
রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৭৫৬ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইন্স্যুরেন্সের সুবিধা আছে। 

জাপানে ইন্টার্নশিপের সুযোগ

আবেদনের যোগ্যতাসমূহঃ- 
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়া পড়া যাবে জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ)।
* ছবি।
* শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)।
* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
* রিকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়াঃ- 
আনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।

লগইন করতে ক্লিক করুন  

ওয়েবসাইট লিংক

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬