বিনামূল্যে স্নাতকোত্তর করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বছরে থাকছে ২৬ লাখ টাকা

০২ মে ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
বিনামূল্যে স্নাতকোত্তর করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

বিনামূল্যে স্নাতকোত্তর করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ‘রোডস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বছরের ৩ জুন থেকে ১ আগস্ট ২০২৪ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ।

রোডস স্কলারশিপ বিশ্বের একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৯,০৯২ পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় ২৬ লক্ষ ১৬ হাজার ১৩১ টাকা) প্রদান করবে।  
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

যোগ্যতাসমূহ
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছর বয়সী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম। 
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটিএস )। 
* রেফারেন্স লেটার।  

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের জন্য সেরা পাঁচ স্কলারশিপ 

আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

নিজেদের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণ…
  • ১২ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১২ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী…
  • ১২ মার্চ ২০২৬
লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়ে…
  • ১২ মার্চ ২০২৬
বগুড়া ও শেরপুরের স্থগিত দুই আসনে প্রবাসীদের পোস্টাল ব্যালট …
  • ১২ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081