স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, সঙ্গে থাকছে লাখ টাকা

২৯ এপ্রিল ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড

স্নাতক-স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

বছরে তিনবার এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। ট্রাইমেস্টার-১ এর আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর, ট্রাইমেস্টার-২ এর আবেদনের শেষ তারিখ ১ মে,  ট্রাইমেস্টার-৩ এর আবেদনের শেষ তারিখ ১ আগস্ট। 

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন সেই দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। রিসার্চের জন্য এই ইউনিভার্সিটির খ্যাতি রয়েছে। ১২৫ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।

ইউনিভার্সিটি অব ওয়েলিংটনে যেসকল ফ্যাকাল্টি আছে: 
* ফ্যাকাল্টি অব হেলথ
* ফ্যাকাল্টি অব সায়েন্স
* ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
* ফ্যাকাল্টি অব এডুকেশন
* ফ্যাকাল্টি অব ল
* ফ্যাকাল্টি অব আর্কিটেকচার
* ফ্যাকাল্টি অব বিজনেস
* ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
* ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ

স্নাতক-স্নাতকোত্তর করুন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে ১০  লাখ টাকা

সুযোগ-সুবিধাঃ
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* স্নাতকের জন্য  ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়। (বাংলাদেশী টাকায় ৬ লাখ ৫৯ হাজার ২৪০ টাকা)
* স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়। (বাংলাদেশী টাকায় ৩ লাখ ২৯ হাজার ৬২০ টাকা।
* আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে।
* আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন চীনে, লাগবে না টিউশন ফি

আবেদন যোগ্যতা: 
* আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়।
* আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রোগ্রামে ভর্তি নিতে হবে।
* একাডেমিকে ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬